ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সাগরে ফের লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:53 AM

news image

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের শঙ্কা দেখা দিয়েছে। ফলে দেশে ফের বাড়তে পারে বৃষ্টি। উপসাগরের বাংলাদেশ অংশে গত দেড় মাসে পাঁচটি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল চার দিন হলো। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি বাড়তে পারে। এদিকে খুলনা–বাগেরহাটে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে। উজানে ভারতের গঙ্গা অববাহিকায় বৃষ্টি বেড়েছে। ওই বৃষ্টির পানি গঙ্গা ও পদ্মা অববাহিকায় পানি বাড়িয়ে দিয়েছে। আগামী দুই দিন ওই দুই নদীর অববাহিকার পানি এক থেকে দুই মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে, ওই পানি বিপৎসীমার ওপরে যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম