ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

সাগরে ফের লঘুচাপ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  9:18 PM

news image

সাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলবর্তী এলাকায় নতুন এই লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা একদিনের মাথায় গুরুত্ব হারায়। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম