ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২,  4:30 PM

news image

সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। যা নিয়ে জেলেরা দ্রুত ফিরছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার পরপরই সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি তারা। এদিকে অবতরণ কেন্দ্রে ইলিশ দেখে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। ট্রলারে বসে ইলিশ গুণছেন জেলেরা। গুনে গুনে তা ভরছেন ঝুঁড়িতে। আর বেচাবিক্রির জন্য দ্রুত তা নিয়ে যাওয়া হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বাঁকখালী নদীর মোহনা দিয়ে বড় বড় ট্রলার যাচ্ছে সাগরে মাছ শিকারে। আবার কিছু কিছু ট্রলার ফিরছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। প্রতিটি ট্রলারে জেলেদের মুখে হাসি। তারা বলছেন,

সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা জানান, সাগরে জাল ফেলতেই মাছ ধরা পড়ছে। তারা এতে অনেক খুশি। এক একটা মাছের ওজন হবে দেড় কেজির মতো। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুন মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের হাঁকডাকে সরগরম। দীর্ঘদিন পর পল্টুনে ইলিশ দেখে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে দাম বাড়তি বলেও জানান তারা। ব্যবসায়ীরা বলেন, মাছের সরবরাহ ভালো। তবে বড় মাছের দাম অনেক। ১০০ ইলিশের দাম ১ লাখ ৬০ হাজার টাকা চাচ্ছে। সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল পাওয়ার কথা উল্লেখ করে এ বছর লাভবান হওয়ার আশা প্রকাশ করেন কক্সবাজারে মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদ সমবায় সমিতির সভাপতি মো. ওসমান গণি টুটুল। উল্লেখ্য, কক্সবাজারে লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজারের বেশি। এছাড়া নিবন্ধিত নৌযানের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম