ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাঁঠাল দিবস গৌরনদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

সাগরে অন্তত ১৮০ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা ইউএনএইচসিআরের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২২,  12:01 PM

news image

গেলো মাসে নৌকায় করে কক্সবাজারের রোহিঙ্গা শিবির ত্যাগ করেছিলেন ১৮০ জন। চলতি মাসে তাদের নৌযানটি ‍ডুবে গেছে এবং তারা সবাই মারা গেছেন। রোববার (২৫ ডিসেম্বর) এমন আশঙ্কা ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউএনএইচসিআর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘চলাচলের অনুপযোগী’ সেই নৌযানটি সম্ভবত ডুবে গেছে এবং আরোহীরা সবাই সাগরে তলিয়ে গেছে। ইউএনএইচসিআর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘যারা সেই নৌকায় ছিলেন তাদের সঙ্গে আত্মীয়দের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে তারাও সম্ভবত ডুবে গেছেন।’ এর আগে গত সপ্তাহেই মিয়ানমারে রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছিল, ভারতের উপকূলের কাছে একটি নৌকায় থাকা অন্তত ২০ রোহিঙ্গা খাবার এবং পানির অভাবে মারা গেছেন। ওই নৌকাটিতে থাকা প্রায় ১০০ জনের মধ্যে বাকি ৫৮ জন ইন্দোনেশিয়ার একটি দ্বীপে আশ্রয় নেয়। এছাড়া চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগর থেকে ভাসমান অবস্থায় ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করে। ২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনী আরাকানে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র অভিযান চালালে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের কক্সবাজারে বিভিন্ন আশ্রয় শিবিরে স্থান দেয়া হয়। বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্বই অস্বীকার করা হয় এবং তাদের মিয়ানমারে অনুপ্রবেশকারী বলে আখ্যা দেয়া হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম