ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

সাকিব-মাশরাফীকে সংবর্ধনা দেবে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৪,  4:41 PM

news image

টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অন্যদিকে প্রথমবার নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় সাকিব-মাশরাফীকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তার (জালাল) ভাষ্য, তাদের দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কীভাবে কী করব, সেটা আমরা এখনও ঠিক করিনি। ম্যাশকে নিয়ে জালালের মন্তব্য, মাশরাফী পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফীর মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে। সাকিবকে নিয়ে আলাদা করে তিনি বলেন, এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়। এদিকে সাকিবের মতো এবারই প্রথমবার সংসদ সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারপারসন শফিউল আলম চৌধুরী নাদেল। এ প্রসঙ্গে জালালের ভাষ্য, নাদেল প্রথমবার নির্বাচিত হলেও অনেক আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম