ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সাকিবের অফ ফর্ম নিয়ে কী বলছেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০২৪,  12:49 PM

news image

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন তিনি। মাঝে খারাপ পারফর্মেন্সের কারণে সমালোচনার মুখেও পড়েছেন। তবে সেখান থেকেও ফিরে এসেছেন সাবেক টাইগার অধিনায়ক। তবে বর্তমান সময়ে ব্যাট কিংবা বল, কোন সেক্টরেই ছন্দে নেই সাকিব। তাকে নিয়ে উঠছে নানান প্রশ্ন। তবে সাকিবের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে নেই সাকিব। বহুদিন পর এমন ছন্দহীন সাকিবের দেখা মিলছে। ব্যাটিং স্টাইল বদলিয়েও কোনো ফল পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। আর তাই তাকে নিয়ে সমালোচনা চলছে। সাকিবের ভক্তরা বিরক্ত তাকে একাদশে দেখে।

তবে বাংলাদেশ দল সাকিবের এই অফ ফর্ম নিয়ে মোটেই চিন্তা করছে না। নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন দলপতি নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফর্মেন্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে (বৃহস্পতিবার) আরও ভালো পারফর্মেন্স করতে পারবেন।' এদিকে সকলেই বলছেন সাকিব তার চোখের সমস্যার কারণেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না। তবে শান্তর মতে এটা সত্য নয়। কারণ অনুশীলনে তিনি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন। শান্ত বলেন, 'না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন। টি-টোয়েন্টিতে একটা-দুইটা ইনিংস খারাপ হতেই পারে। সেটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে ফিল করছি না এবং আমি এটাও জানি সে নিজেও সেরকম চাপ অনুভব করছে না।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম