ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সাকিবদের হারিয়ে ফাইনালের আশা বাঁচাল রংপুর

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৪,  6:23 PM

news image

গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্সের। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত এই আসরের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে গায়ানার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আজ রংপুর রাইডার্সকে জিততেই হতো। এমন সমীকরণের ম্যাচে স্বাগতিকদের ১৫ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের লাহোর কালান্দার্সের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল সকালে জয় পেলে ফাইনালে উঠেও যেতে পারে রংপুর রাইডার্স। কেননা ম্যাচ তো জিততে হবে, রংপুরকে মেলাতে হবে নেট রান রেটের হিসাবও। তবে পাঁচ দলের লিগ পর্বের শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে একটু সুবিধাই হবে। লিগ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি। কোনো দলেরই ফাইনালে ওঠা নিশ্চিত হয়নি, কাগজ-কলমের হিসাবে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে পাঁচটি দলেরই। বৃহস্পতিবার প্রভিডেন্সে প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। জবাবে ১০২ রানে অলআউট হয় গায়ানা। ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়নার হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৩৫ রান করতে পারেন শেই হোপ। কেমো পল ১৮ ও গুড়াকেশ মোটি ১৫ করলেও বাকিরা কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান কামরুল ইসলাম। আর ৩টি উইকেট দখল করেন হারমিত সিং। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে রংপুরও। দলীয় ২৭ রানে তারা ৫টি উইকেট হারায়। অবশেষে হাল ধরেন খুশদিল শাহ। তার ৪৭ বলে ৫৮ রানের ইনিংসে একশ পার করে দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহান ১৫ রান করেন। গায়নার হয়ে ডোয়েন প্রিটোরিয়াস ৩টি উইকেট নেন। দারুণ বোলিং করা বাংলাদেশ পেসার তানজিম সাকিব ৪ ওভারে ২১রানে ২টি উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম