ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সাকিবকে এক হাত নিলেন জায়েদ খান

#

বিনোদন প্রতিবেদক

০২ মে, ২০২৪,  4:54 PM

news image

বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ভক্তদের সঙ্গে তার আচরণ নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার তোপে পড়েন তিনি। তাই বলে জায়েদ খানের সঙ্গেও রাগ দেখাবেন! কিন্তু তেমনটাই ঘটেছে সম্প্রতি। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সাকিব। পাশে থেকে ক্যামেরার ফ্রেমে ঢোকার জন্য ইতিউতি করছিলেন জায়েদ। কিন্তু মূহুর্তকাল পরই ফোনটি সুইমিং পুলে ছুড়ে ফেলেন সাকিব। এতে বেশ অবক হন জায়েদ। এই ঘটনার একটি ছোট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ভিডিওটি ছাড়য়ে পড়ার পর বুধবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ তার পোস্টে লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? এ বিষয়ে শিগগিরই সব জানাবেন এই নায়ক। এমন পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, সাকিবের ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানেরই। সেক্ষেত্রে ফোনটি হবে সোনার। কারণ দেশে স্বর্ণের রোলেক্স আইফোন আসার সঙ্গে সঙ্গেই বহুমূল্যে সেটি কিনে নিয়েছিলেন শৌখিন এই নায়ক। সাকিবের মেজাজের কারণে জায়েদের সোনার ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সামালেচনা। হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর নেপথ্যের কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই। কেউ কেউ ভাবছেন, জায়েদ-সাকিবের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থেকে এমনটা ঘটে থাকতে পারে। তবে অনেকের ধারণা সাকিবের এভাবে ফোন ছুড়ে ফেলার বিষয়টি হয়তো কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ। কেননা সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশকিছু বিজ্ঞাপন থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী সাকিব-জায়েদের ঘটনাটি বিজ্ঞাপন অংশ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন নেটিজেনরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম