ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সাইবার হামলায় দেশজুড়ে সতর্কতা জারি

#

আইটি ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  5:25 PM

news image

দেশে সম্প্রতি ডি ডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলা দেখা দেয়ায় সতর্কতা জারি করা করা হয়েছে। এ তথ্য উল্লেখ করে শনিবার (২০ আগস্ট) বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ই-গভর্মেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। বিজ্ঞপ্তিতে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সংস্থা যেন যথাযথ পদক্ষেপ নেয়, সে অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

এই ডি ডস সাইবার হামলায় টিসিপি পুশ ফ্লাড, ইউডিপি ফ্লাড, টিসিপি আরএসটি ফ্লাড, টিসিপি এসওয়াইএন ফ্লাড, টিসিপি উইন্ডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডি ডস অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গেছে। নিজেদের নিরাপদ রাখতে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল সুরক্ষা গাইডলাইন’ অনুসরণ করে অ্যান্টি-ডি ডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন বা হালনাগাদ করে সঠিক ‘অ্যান্টিডি ডস প্রটেকশন থ্রেশোল্ড’ লিমিট সেট করার জন্য সুপারিশ করেছে তারা। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে যে সাইবার আক্রমণ করা হয়, সাধারণত তাকে ডি ডস বলে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম