ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  1:56 PM

news image

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আবুল হোসেন। গত বছরের ২০ সেপ্টেম্বর জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে লিভ টু আপিল দায়ের করার নির্দেশ দেন আপিল বিভাগ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করে। এর আগে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম