ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

সাংবাদিক তোয়াব খান আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  9:15 PM

news image

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে কলম হাতে নেন তোয়াব খান। এর দুবছর পর যোগ দেন দৈনিক সংবাদে।  ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে নাম বদলে দৈনিক বাংলা রাখা হয়। আর সেই পত্রিকার প্রথম সম্পাদক হন তিনি। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন তোয়াব খান। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি। দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন এ বরেণ্য সাংবাদিক। এর পর নতুন আঙ্গিকে ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন। ২০১৬ সালে একুশে পদক লাভ করেন তোয়াব খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম