ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক তপন কুমার সাহা'র স্মরন সভা

#

৩০ অক্টোবর, ২০২৩,  10:47 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত তপন কুমার সাহা'র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার রাত ৮টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাংবাদিক শামসুল আলম, অমল মূখার্জী, গোফরান পলাশ, নেছার উদ্দিন আহমেদ টিপু, এনামুল হক, হাফিজুর রহমান, জসিম পারভেজ প্রমূখ।  সভায় বক্তারা তপন কুমার সাহা'র বিদেহী আত্মার শান্তি কামনা সহ তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারন করেন। এর আগে তপন কুমার সাহা'র স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম