ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

সাংবাদিক ওসমানী হত‍্যায় ছয়জনের যাবজ্জীবন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  2:21 PM

news image

সিলেটের সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা  অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর থানার আদর্শগ্রামের বাসিন্দা মো. কাশেম আলী, সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম। এদের মধ্যে কাশেম ছাড়া বাকিরা পলাতক। উল্লেখ্য, ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। রাতে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (রহ.) মাজারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজনেই গুরুতর আহত হন। পরে ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফতেহ ওসমানী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম