ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সাংবাদিক ইউনুসের রুহের মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

২২ সেপ্টেম্বর, ২০২৩,  9:15 PM

news image

আবুল হোসেন বাবলুঃ লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলী'র রুহের মাগফেরাত কামনা করে আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর রংপুর রিপোর্টার্স ইউনিটি'র বিভাগীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, সাংবাদিক ইউনুস আলী গত ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় পেশাগত কাজ শেষে লালমনিরহাট থেকে হাতীবান্ধায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্বে ছিলেন। রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, একেএম রহমতুল্লাহ অপু। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সহ-সভাপতি অজয় সরকার দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, সহ সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলি, প্রচার সম্পাদক সিয়াম হোসেন, ক্রীড়া সম্পাদক সাকিব উদ্দিন, মশিউর রহমান, সাব্বির, আনোয়ার হোসেন আসিক, সহিদুল হক সহ অন্যান্য সাংবাদিক সদস্যগণ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম