ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সহায়তা দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াল সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২৩,  10:48 AM

news image

বড় অর্থনৈতিক সহায়তা দিয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তানের পাশে দাঁড়াল সৌদি আরব। দেশটি এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ২০০ কোটি মার্কিন ডলার জমা করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জরুরি বৈঠকের আগে সৌদির এই ডলারের সরবরাহ পাকিস্তানকে স্বস্তি এনে দেয়। বুধবার আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ৩০০ কোটি ডলারের বেইল আউট বা ঋণসহায়তা প্যাকেজের অনুমোদন দেয় আইএমএফ। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এক ভিডিও বার্তায় বলেছেন, সৌদি আরব কথা রেখেছে, তাদের এই সহায়তার কারণে পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে।  মন্ত্রী আরও জানান, সৌদি আরবের এই সহায়তা ঠিক ঋণ নয়, বরং বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে দেওয়া এই অর্থ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত এক বছর থাকবে। কেন্দ্রীয় ব্যাংকে এই আমানত জমা করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করে সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।  সেই সঙ্গে তিনি আরও বলেন, সৌদি আরবের সহায়তা প্রমাণ করে পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে দেশটির আস্থা ও আত্মবিশ্বাস আছে। পাকিস্তান সরকারও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার, সব করবে। মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকির সঙ্গে বৈঠকে শেহবাজ শরিফ পাকিস্তানের প্রতি সৌদি আরবের এই অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান।  তিনি বলেন, আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের এই সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: আল জাজিরা, ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম