ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

সহযোগী অধ্যাপক হলেন ১০২ চিকিৎসক

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  5:29 PM

news image

স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সর্বাধিক রয়েছেন চর্ম ও যৌন রোগ বিভাগের ২৭ জন চিকিৎসক। এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগে ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ১১ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগে ৯ জন, রেডিওথেরাপি বিভাগে ৮ জন এবং হেমাটোলজি বিভাগে আরও ৮ জন চিকিৎসক রয়েছেন। এ ছাড়া কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগে ৭ জন, কার্ডিয়াক সার্জারিতে ৭ জন, ভাইরোলজিতে ৩ জন এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারি বিভাগে একজন করে চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সুপারনিউমারারি পদোন্নতি হলো বিদ্যমান পদসংখ্যার বাইরে বিশেষ বিবেচনায় দেওয়া পদোন্নতি, যা অভিজ্ঞ চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও একাডেমিক নেতৃত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম