ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

সশস্ত্র বাহিনীতে ‘বড় পরিবর্তন’ আনবে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  4:00 PM

news image

নিজেদের সশস্ত্র বাহিনীতে ‘বড় পরিবর্তন’-এর পরিকল্পনা করছে রাশিয়া। আগামী ২০২৬ সালের মধ্যে বাহিনী ও এর প্রশাসনিক পরিবর্তন আনবে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া তার সামরিক কর্মীদের সংখ্যা ১৫ লাখে উন্নীত করেছে। এর কারণে বাহিনীতে পরিবর্তনগুলো ঘটবে। এ প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলো শক্তিশালী করার মাধ্যমেই রাষ্ট্রের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ’ এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য গত শনিবার ইউক্রেনে ১৪টি যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যাঙ্কগুলোর পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলে জানায় দেশটি। এমন পরিস্থিতিতেই নিজেদের সশস্ত্র বাহিনীতে ‘বড় পরিবর্তন’-এর কথা জানিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ক্রেমলিন বলছে, যুদ্ধের জন্য যুক্তরাজ্য যে ট্যাঙ্কগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে সেগুলোও পুড়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম