ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

সর্বজনীন পেনশন, অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৩,  7:53 PM

news image

সর্বজনীন পেনশনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘কোনো রকম প্ররোচনা বা অপপ্রচারে জনগণ যেন প্রভাবিত হতে না পারে সেদিকে সবাইকে নজরদারি রাখতে হবে।’ সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। মো. মাহবুব হোসেন বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটা সাংঘাতিক রকম মানুষের মধ্যে সাড়া জেগেছে। ইতিমধ্যে ১০ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে। লাখেরও বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে মিথ্যা অপপ্রচার বা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।  তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য, সরকার কী করেছে, কী করতে যাচ্ছে, কীভাবে মানুষ উপকৃত হবেন- এ ব্যাপারটা জনগণের কাছে উপস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন- জনগণ যেন জেনে-শুনে, বুঝে এখানে অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের বিভিন্ন কর্মকর্তা যারা যেখানে কথা বলবেন তারা এটা জানাবেন। কেউ যদি এটা নিয়ে কোনো প্রশ্ন করেন, তার উত্তর দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে একটা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে এটা ব্যাপক প্রচার পায় এবং যাতে করে জনগণ সচেতন হয়। যারা অপপ্রচার চালাবেন তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আলাদা কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম