ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২৬,  11:06 AM

news image

চলমান ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বাড়ায় ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৯২.৪৭ রুপিতে নেমে গেছে। মূলত রুপি এদিন ডলারের বিপরীতে আগের দিনের ৯২.৩৫৭৫–এর রেকর্ড নিম্নস্তরকেও অতিক্রম করে। মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপির মান ১ শতাংশের বেশি কমেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অর্থনীতির অনেক দেশের মুদ্রার তুলনায় রুপি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে। ভারতের সরকারি তথ্যানুযায়ী, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৩.২১ শতাংশে, যা জানুয়ারিতে সংশোধিত হিসাবে ছিল ২.৭৪ শতাংশ। গত প্রায় ১০ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। এছাড়া খাদ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। এটি আগের মাসের ২.১৩ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ৩.৪৭ শতাংশে। নতুন সংশোধিত সিপিআই সূচকে ভিত্তিবছর ২০২৪ ধরা হয়েছে এবং ভোগ্যপণ্যের তালিকা ২৯৯টি থেকে বাড়িয়ে ৩৫৮টি করা হয়েছে। সূত্র: রয়টার্স, ইকোনমিক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম