ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সরিষার এত গুণ!

#

লাইফস্টাইল ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  11:55 AM

news image

ইলিশ হোক বা চিংড়ি, সরিষা দিয়ে রাঁধলে জমে যায় খাওয়াদাওয়া। জানেন কি সরিষা শুধু স্বাদের খেয়ালই রাখে না, শরীরের সার্বিক সুস্থতার জন্যও খুবই উপকারী।

১. সরিষার বীজে রয়েছে গ্লুকোসিনোলেটস এবং মাইরোসিনোজের মতো যৌগ উপাদান। তা শরীরে ক্যানসার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

২. ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সরিষা মাইগ্রেন বা মাথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। সরিষা স্নায়ুতন্ত্রকে প্রশমিত রাখে। শরীরের অন্যান্য অংশের ব্যথা কমাতেও সাহায্য করে।

৩. সরিষা পরিপাক ক্রিয়ার জন্যও খুব ভালো। বদহজমের সমস্যায় ভুগে থাকলে সরিষা খুবই উপকারী হতে পারে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি দেয়। খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এটি।

৪. প্রতিটি ঋতুতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সর্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ত্বকের অবাঞ্ছিত ব্রণ তাড়াতেও সরিষা কাজে আসতে পারে।

৫. ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ সর্ষে ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম