ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীর সাথে কাজিপুরের সংযোগ সড়কের বেহাল অবস্থা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  4:33 PM

news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও সীমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সংযোগ রাস্তা ভেঙে গেছে। এতে পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরেজমিনে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ হয়ে কাজিপুরের চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর সংযোগ রাস্তাটি গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে ভেঙে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ার কারনে সরিষাবাড়ি, বয়ড়ার সাথে কাজিপুরের, রঘুনাথপুরের সড়কপথের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সংযোগ সড়কটি ভেঙে যাওয়ার কারণে দু উপজেলার মধ্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি চরম পর্যায়ে। এ বিষয়ে স্থানীয় রকিবুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের এ রাস্তাটি ভেঙে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে দেখা দিয়েছে চরম ভোগান্তি। স্কুলের ছাত্র /ছাত্রী এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে, রাস্তাটি আকস্মিকভাগে ভেঙে যাওয়ার কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট আহবান জানান। এ ব্যাপারে পোগরদিঘা ইউপি সদস্য কোহিনুর জানায়, আমি সরেজমিনে গিয়ে ভাঙা রাস্তাটি দেখেছি এবং চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সাথে কথা বলে বিষয়টি অবগত করা হয়েছে। রাস্তাটির সংস্কার খুব দ্রুত সময়ের মধ্যে হবে বলে আশা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম