ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

সরিষাবাড়ীতে মানুষের নিষ্ঠুরতার স্বীকার অবলা দুগ্ধ বাছুর

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মে, ২০২২,  3:11 PM

news image

জামালপুরের সরিষাবাড়ীতে  ধান ক্ষেতে যাওয়ায় দেড় মাস বয়সী দুগ্ধ এড়ে বাছুরের লেজ কাচি দিয়ে কর্তন করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি সরিষাবাড়ী পৌর সভার বাউসী র্ঋষি পাড়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার মাগুরিয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে বর্গা চাষী জহুরুল ইসলাম (ভোলা) তার দুই সহযোগী আব্দুল করিম ও সোহাগ মিয়া বাউসী বাজার র্ঋষি বাড়ীর পার্শ্বে ধান কর্তন করছিলেন। এ সময় ধান ক্ষেতের পাশেই গাভী পালন কারী প্রান গোপাল এর একটি দেড় মাস বয়সী দুগ্ধ এড়ে বাছুর জহুরুলের ধান ক্ষেতে গেলে কয়েক জনে মিলে ষাড় বাছুরের লেজ কর্তন করে। বাছুরটি দৌড়ে এসে প্রান গোপালের ওঠানে শুয়ে পড়ে কাতরাতে থাকে।

পরে মাছুরটির মালিক বিচারের দাবীতে সরিষাবাড়ী থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মজিদ এর নিকট গেলে  তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত‌্যয়ন ও চিকিৎসা পত্র প্রাপ্তি স্বাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব‌্যাবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন। এ বিষয়টি নিয়ে স্থানীয় আনিছুর রহমান আনিছ এর মধ‌্যস্থতায় বাছুরটির চিকিৎসার সমস্ত খরচ জহুরুল ইসলাম  বহন করবে বলে দায়িত্ব ভার নিয়েছেন বলে আনিছ স্বীকার করেন। এ নিয়ে এলাকার বিভিন্ন পেশাজিীবীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে বাছুরটি পশু চিকিৎসক আব্দুল বারেক এর অধীনে চিকিৎসাধীন রয়েছে। বাছুরটির লেজ কর্তন কারীদের বিরুদ্ধে আইনগত ব‌্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল। এ ব‌্যাপারে বাছুরটির মালিক বাউসী র্ঋষি পাড়া গ্রামের প্রান গোপাল বলেন,আমার বাছুটি ক্ষেত না খেলেও অন‌্যায়ভাবে লেজ কর্তন করে লুকিয়ে রেখেছে। আমি এর বিচার চাই। এ ব‌্যাপারে পশু চিকিৎসক আব্দুল বারেক  ঘটনার ধীক্কার জানান, সেই সাথে দামড়া বাছুরটি সুস্থতা আনয়নের জন‌্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। জানতে চাইলে সরিষাবাড়ী থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মজিদ জানান, ঘটনার বিষয়ে বাছুরটির মালিক আমার কাছে এসেছিল। তিনি আরও বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত‌্যয়ন ও চিকিৎসা পত্র সহ অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব‌্যাবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম