ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সরিষাবাড়ীতে ফেসবুক লাইভে এসে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২২,  10:35 AM

news image

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় ফেইচবুক লাইভে এসে হানিফ পালোয়ান (১৬) নামে এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (২০ জুলাই) রাত ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার উপজেলা চত্বর কলোনিতে এ ঘটনা ঘটে। হানিফ পালোয়ান উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের সাহের পালোয়ানের একমাত্র ছেলে এবং সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক মুর্শেদ হানিফ পালোয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ছোটবেলা থেকেই মোটরসাইকেলের প্রতি ব্যাপক আগ্রহ ছিলো হানিফের। পুরানো একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনেও দেয়া হয়েছিলো। কিন্তু তার শখ ছিলো নতুন একটি মোটরসাইকেলের। টাকাও জোগাড় করা চেষ্টা চলছিলো। কিন্তু আবেগ বশত রাত আনুমানিক ১০টায় ফেইসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, হানিফ পালোয়ান নামে ছেলেটিকে সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার আত্মীয়স্বজন নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই ছেলেটি মারা গিয়েছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম