ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

সরিষাবাড়িতে পাট চাষীদের নিয়ে কর্মশালা

#

০৭ এপ্রিল, ২০২২,  3:00 PM

news image

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী আঁশের সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ” প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে পাট অধিদপ্তর ও সম্প্রসারণের বাস্তবায়নে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আলম,সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব,উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পাট চাষীদের নিয়ে গুনগত মানসম্পন্ন পাট বীজ,সার সংগ্রহ ও দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের পাট চাষ সম্পর্কে আলোচনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম