ঢাকা ০৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান, ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ছাত্রদলের কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বিশ্বকাপে নতুন হেয়ারস্টাইলে আবারও আলোচনায় নেইমার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা : শিক্ষামন্ত্রী আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪ জাম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৪ খাবার জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৬,  2:56 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় ৮ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছি চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম