ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫,  1:00 PM

news image

সরকারকে অনেকটা শিশুর মতো উল্লেখ করে বাছবিচারহীনভাবে সব ক্ষেত্রে সরকারের সমালোচনা করলে কাজ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ভ্যাট বাড়ানো নিয়ে অনেক গালমন্দ ভোগ করতে হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। নিত্য পণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে। আমরা ইচ্ছে করে সেই কষ্ট দিচ্ছি না। সিস্টেম কাজ করছে না এটাই বড় সমস্যা। আমরা চেষ্টা করছি। তিনি বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০–এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০–এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এ রকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে। সাংবাদিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমনভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি। উপদেষ্টা বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। প্রয়োজনীয় অনেক আইন-পদ্ধতি আছে, নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম