ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সরকার যদি অবৈধই হয় তা হলে দাবি করছেন কেন: ফখরুলকে কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২১,  2:09 PM

news image

বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মন্ত্রী তার বাসভবনে এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে। ঢাকা সিটিতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, বেশকিছু পরিবহন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম