ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  1:56 PM

news image

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের, গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার (৪ অক্টোবর) কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।  তিনি বলেন, বিদ্যুৎতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোন সময় এমন ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। ২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে এর জবাব দেওয়ার আহবান জানিয়ে বলেন ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না, সে ইতিহাস কি বিএনপির মনে আছে? তিনি আরও বলেন, বিদ্যুৎখাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদী অমানিশার আঁধার উপহার দিয়েছিল, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে - অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়নে থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন। এতে অনিয়ম দুর্নীতির কোন সুযোগ নেই। যারা অন্তরে যা ভাবেন, তা মুখে প্রকাশ পায় বলে বিএনপি'র মুখে সব সময় অনিয়ম, দুর্নীতির কথা শোভা পায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেন, বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা,অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো।  সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তারাই দেশকে এবং দেশের সম্ভাবনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম