ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সরকার জঙ্গীদের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতিতে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

২৬ জানুয়ারি, ২০২৩,  4:07 PM

news image

সরকার যেকোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গিকে আইনের আওতায় আনা হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।জঙ্গীদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার জঙ্গীদের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতিতে আছে। যেকোনো মূল্যে তাদের নির্মূল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে। ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে। এ ছাড়া ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে বিভিন্ন রোহিঙ্গা গ্রুপ মারামারি করছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম