ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

সরকার গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১,  3:51 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করে ফেলেছে। দমন-পীড়ন করে জনগণের ন্যায়সংগত দাবি এবং বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবি দমন করা যাবে না। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন দলটির মহাসচিব। তিনি আরও বলেন,  সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিসরকে একেবারেই সংকুচিত করে ফেলেছে।

কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি। এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে বাধা দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে। দমন-পীড়ন, গুম ও জনগণের ন্যায়সংগত দাবিকে হত্যা করা হয়েছে, জনগণের অধিকার আদায়ের যে দাবি- একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্রের সেটার জন্য আমরা আন্দোলন করছি। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আমরা যে আন্দোলন করেছি; সেই আন্দোলনকে আপনারা কখনো দমন করতে পারবেন না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মোকতাদির চৌধুরী, শাম্মী আকতার, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম