ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

সরকার কোনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  9:34 PM

news image

সরকার কোনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক, এ ধরণের কোনও ঘটনা ঘটলে শেখ হাসিনার সরকার দায়ীদের শক্ত হাতে দমন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নানা বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে অযথাই মিডিয়ার লোকজন ছুটে যায়।

অথচ বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুবই সামান্য। অযাচিত পরামর্শ চান না উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা অতো পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ। যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে, সবগুলো স্বচ্ছ হয়েছে। ১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?’ ‘এখন দেশ যখন ভালো অবস্থানে এসেছে, অর্থনীতি যখন ঘুরে দাঁড়িয়েছে, তার জন্য তাদের মাতব্বরি বেড়েছে। আর এটার জন্য মিডিয়া বহুলাংশে দায়ী। যারা মাতব্বরি করে, তাদের দেশেই অহরহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সেসব দেশের রাষ্ট্রদূতের কাছে তাদের দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞেস করতে গণমাধ্যমকে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।’ যোগ করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম