ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারের সিদ্ধান্ত পেলেই আ.লীগের বিচারকাজ শুরু হবে: তাজুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪,  12:35 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত পেলেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, আমরা এখনও দল হিসেবে আলাদাভাবে তদন্ত শুরু করিনি। তবে, ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, তার প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে গণহত্য, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ ক্রমাগত পাচ্ছি। সরকার যখনই সিদ্ধান্ত নেবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে তখনই আমরা কাজ শুরু করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমাদের তদন্ত প্যারালাললি চলছে, যদিও আমরা দল হিসেবে আলাদাভাবে বিচারের জন্য তদন্ত রিপোর্টটা করছি না। এখন শুধু ব্যক্তি পর্যায়েই আছে। এদিকে, একই পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ। যা সরকার আমলে নিচ্ছে না। তিনি বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম