ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সরকারের সদিচ্ছা না থাকলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  3:59 PM

news image

নির্বাচনকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার নির্বাচন ভবনে জাতীয় পার্টির মহাসচিবের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর এ কথা বলেন সিইসি। জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেছে জাপার প্রতিনিধি দল। এ সময় আচরণবিধি লঙ্ঘনের উদ্বেগের মধ্যে সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানায় জাপা। এর প্রেক্ষিতে সিইসি বলেছেন, ‘লোম বাছতে কম্বল উজাড় নয়, ভালো নির্বাচন ভোটের দিন দৃশ্যমান হবে। দৃশ্যমানভাবে ভালো নির্বাচন করতে না পারলে ভোট প্রশ্নবিদ্ধ হবে।’ সেক্ষেত্রে সবার সহযোগিতান চান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখন সবার দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা রয়েছে ও আগামীতেও থাকবে বলে আশা রয়েছে। তবে নির্বাচনকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে।’ সোমবার সকালে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম