ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

সরকারের চাওয়া ৯ বিষয়ে দ্রুতই মতামত দেবে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৫,  8:45 PM

news image

সরকারের চাওয়া ৯টি বিষয়ের ওপর দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সরকারের পক্ষ থেকে চাওয়া এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ। তিনি বলেন, এই ৯টি বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা ও প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করবো। তবে এই মুহূর্তে কি কি সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারবো না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সব কাজ শেষ করবো। সংস্কার চলমান উল্লেখ করে তিনি বলেন, এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে সেই বিষয়টি স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব। যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম