ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  11:02 AM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শনিবার সকালে বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।  বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিজভীর নেতৃত্বে রাজধানীর বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম