ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ ওয়েদারাল্ড বিশ্বনবী (সা.)-এর শাফাআত কী ও কার জন্য বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে নির্বাচন কমিশন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  12:00 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে নির্বাচন কমিশন (ইসি)। সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য ভোটের সময় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিবদমান সমস্যার সমাধান করার পরামর্শ দেন সিইসি। তিনি বলেন, সবার মধ্যে চিন্তায় ঐক্য থাকলে যেকোনো কঠিন কাজ করতে পারবে কমিশন। সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের সপ্তম দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটি। সংলাপে মুসলীম লীগ নেতারা আগামী নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়া, ইভিএমে ভোট না নেয়া এবং জেলা জজদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান। এদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ হবে। আরও পরের দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সময় নির্ধারণ থাকলেও তারা সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এলডিপি জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশ হওয়াতে সংলাপে তারা আসবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম