ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সরকারের উন্নয়নে মোংলায় শ্রমিক সমাবেশ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  11:02 AM

news image

মোংলায় সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ মোংলা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার বিকালে চাঁদপাই ইউনিয়নে চৌকিদার মোড় সংলগ্ন দর্শনা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্টিত হয়। চাঁদপাই ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাহাত ইজারাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু প্রনব গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী ইজারাদার। অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সমম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ মিলন শিকারী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু রণজিত কুমার দাস, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ ফিরোজ শাহ্, সাধারণ সম্পাদক বাবু অনিক চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা, সহ মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোংলা বন্দর সহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। অচল মোংলা বন্দর সচল হয়েছে। কল কারখানা স্তাপন হয়েছে, আমার কর্মে স্থান হয়েছে। বর্তমান সরকার না থাকলে আমাদের অঞ্চল উন্নয়ন হবে না। মানুষ না খেয়ে অনাহারে-অর্ধাহারে তাকতে হবে, তাই সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সে জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা রামপাল আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে করার আহবান জানানো হয়। তারা আরো বলেন, আমরা সকল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমাদের অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম