ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

সরকারি সব হজযাত্রীর ভিসা প্রস্তুত

#

০৯ জুন, ২০২২,  8:52 PM

news image

সরকারি প্রায় সব হজ যাত্রীর ভিসা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর বেসরকারি পর্যায়ের প্রায় ৬ হাজার যাত্রীর ভিসা প্রস্তুত। হজ অফিস বলছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। দিন যত গড়াচ্ছে যাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে আশকোনা হজ ক্যাম্প। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল থেকে হজ ক্যাম্পে ভিড় করেন ১০ ও ১৩ জুনের যাত্রীরা। এদের বেশির ভাগই বেসরকারি পর্যায়ের যাত্রী। প্রাথমিক রিপোর্টিং, করোনা পরীক্ষাসহ যাত্রাপূর্ব যাবতীয় কাজ সম্পন্ন করে এখন শুধু পবিত্র কাবার পথের যাত্রার অপেক্ষায় তারা। ভিসা পেতে কোনো বিড়ম্বনা হয়নি জানিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। ঢাকা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, সরকারি ৩ হাজার ২৪২ আর বেসরকারি ৫ হাজার ৮২৮ জন যাত্রীর ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। ৫ জুন শুরু হওয়া হজযাত্রা চলবে ৩ জুলাই পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম