ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৬,  8:19 PM

news image

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, শনিবার (২৮ মার্চ) সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। এই সফরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দ্বিপাক্ষিক বৈঠক ও বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সেনাপ্রধানের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম