ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

সরকারি-বেসরকারি স্কুলে টিউশন ফি নেওয়ার অনুমতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  9:04 PM

news image

সরকার সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি গ্রহণের অনুমতি দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (১৫ ডিসেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল। '২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম