ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

সরকারি দলের সংসদীয় সভা আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  4:40 PM

news image

সরকারি দলের সংসদীয় সভা বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।  এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা। উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করায় এবং হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশন শুরু করতে একজন সভাপতি প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম