ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা

সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬,  11:09 AM

news image

ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল। সরকারি হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহিদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ‘শহিদ’ তালিকায় সাধারণ বেসামরিক বিক্ষোভকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা রয়েছেন বলে জানানো হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যেসব ব্যক্তি বিক্ষোভের নামে সন্ত্রাস, দাঙ্গা এবং সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ তিনি আরও দাবি করেন, ‘নিহতদের মধ্যে শহিদদের সংখ্যা সন্ত্রাসী-দাঙ্গাকারীদের তুলনায় অনেক বেশি। এই তথ্যই প্রমাণ করে, সরকার শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে।’ তবে সরকার ঘোষিত সংখ্যার সঙ্গে দ্বিমত প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৫৬০ জন নিহত হয়েছেন।  সংস্থাটির দাবি, নিহতদের মধ্যে ৪,২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা কর্মী, ১৮ বছরের কম বয়সী ৩৫ জন এবং ৩৮ জন পথচারী ছিলেন । এর আগে, গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা বিক্ষোভে অন্তত ৫ হাজার জন নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।  সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম