ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: খন্দকার মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  1:10 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না, সরকারকে বিদায় করে দেয়া হবে। পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির আলোচনাসভায় তিনি এ কথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, জোর করে আবারও ক্ষমতায় থাকতে সরকার পাগল হয়ে গেছে। কর্মসূচিতে অংশ নেয়া মানুষদের নিয়ে সরকারকে হটানো হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না-ওবায়দুল কাদের একথা বলার কে? বিএনপিই ক্ষমতায় আসবে।বিএনপির আরেক নেতা মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এবার জাতীয় নির্বাচন হবে না, না হলে দায় সরকারকেই নিতে হবে। দেশে গৃহযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে বলেও দাবি করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম