ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

সময়ের সাথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  11:09 AM

news image

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব জেলা-মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। তবে দল কিংবা সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি।   সকাল নয়টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র কয়েকজন নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তবে সময়ে সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের। আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক বলেন, এখন কোটা আন্দোলনের মূল টার্গেট সরকারের পদত্যাগ। তারা প্রমাণ করেছে এই আন্দোলনে তাদের হাতে নেই। তাদের দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পদে থাকা শীর্ষ নেতাদের দেখা যায়নি। একই সাথে যুবলীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের দেখা যায়নি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি বাতিলের গুজব ছড়িয়ে পড়ে। তবে কর্মসূচি বাতিল করা হয়নি বলে দলটির দপ্তর সূত্রে জানা যায়। তাদের দাবি, ভুয়া প্রেস রিলিজ তৈরি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে গুজব ছড়ানো হচ্ছে। কর্মসূচি চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম