ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

সম্রাটের জামিন বাতিল আবেদনের শুনানি আগামীকাল: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  3:16 PM

news image

যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের জামিন বাতিল চেয়ে করা আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। এর আগে সোমবার (২৯ আগস্ট) সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে জামিন বাতিলের আবেদন করলে হাইকোর্ট সেটির অনুমতি দেয়। গত সোমবার (২২ আগস্ট) চিকিৎসা সংক্রান্ত নথি দেখে শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেয় ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান। পাসপোর্ট জমা দিতে বলা হয় তাকে। গত ১০ আগস্ট আপিল বিভাগ তার জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত। ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত। প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম