ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

সম্মেলনের আগে কমিটি দিতে পারবে না ছাত্রলীগ

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  9:30 PM

news image

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের আগে ছাত্রলীগ নতুন করে আর কোনো কমিটি দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। নাছিম বলেন, ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। তার আগে ছাত্রলীগের বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা নতুন করে আর কোনো কমিটি ঘোষণা করতে পারবে না। জানা গেছে, গত ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম