ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সম্মিলিতভাবে দেশ গড়ার আহ্বান সোহেল তাজের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৪,  10:54 AM

news image

সব হানাহানি, সংঘাত বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। একই সঙ্গে বিগত বছরগুলোতে যারা দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করেন। বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় সোহেল তাজ বলেন, সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে। এটা আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তার দিকে নজর দিতে হবে। আমাদের মতের ভিন্নতা থাকবে।

ভিন্ন কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক সোহেল তাজ বলেন, সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এজন্য বিচারব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এ অরাজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারাবে। সম্মিলিতভাবে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা যদি এ সংকট মোকাবিলা না করি, তাহলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। যে ক্ষতি হয়েছে, তা কোনো দিন পূরণ করা সম্ভব নয়। কিন্তু এখনই সব প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। আর যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম