ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে কারাগারে বরিস বেকার

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২২,  10:32 AM

news image

সাবেক জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারকে আড়াই বছরের কারাবাস দিয়েছে লন্ডনের একটি আদালত। সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চারটি মামলায় দোষী প্রমাণিত হন ৫৪ বছর বয়সী সাবেক এই টেনিস খেলোয়াড়। আদালত থেকে বলা হয়েছে, দেনার দায় থেকে বাঁচতে নিজের সম্পত্তির পরিমাণ লুকিয়ে রাখতে বরিস। ইংলিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে,

বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন বলে জানিয়েছে আদালত। লন্ডনের আদালত জানিয়েছে, আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেলে কাটাতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন। প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয়। টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান স্পেনের মায়োর্কাতে বিপুল সম্পত্তি কিনেছিলেন। সে সম্পদের দেনা শোধ করতে না পারায় এই শাস্তি পেতে হচ্ছে তাকে। ১৯৯৯ সালে টেনিসকে বিদায় বলে দেন বরিস বেকার। ক্যারিয়ারে তিনটি উইম্বলডন ও ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম