ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  12:05 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়া বইছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিসের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে। লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের মাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টিপাতের প্রবণতা থাকায় উত্তর ও পূর্বাঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা কমেছে। বর্তমানে লঘুচাপটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের কারণে উপকূলীয় জেলা, দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট উঁচু জোয়ারে প্লাবিত হতে পারে বলেও জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম