ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সমুদ্রে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২৩,  11:56 AM

news image

চট্টগ্রামে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বাঁশবাড়িয়া সৈকত এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। তিনি বলেন, একটি মরদেহ পাওয়ার পর আশপাশে খোঁজাখুঁজি করে কিছুটা দূরে আরেকটি পাওয়া যায়। প্রাণ হারানো দুজন হলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের শিক্ষার্থী ২৩ বছর বয়সী আলী আহসান মারুফ এবং কুরআনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী ২২ বছর বয়সী এনায়েত চৌধুরী। সোমবার (২৪ জুলাই) বিকেলে একরাম হোসেন নামের এক বন্ধুর সঙ্গে দুই ছাত্র বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সহপাঠীরা জানান, তারা উপজেলার গুল আহমদ জুট মিল এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়ায় থাকেন। সোমবার সন্ধ্যার দিকে তিন বন্ধু মিলে বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। পরে তিনজন একসাথে সাগরে নামেন। এ সময় হঠাৎ একটি তীব্র স্রোত এলে তিনি কোনো রকমে তীরে উঠে আসলেও বাকি দুইজন স্রোতের টানে ভেসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। সোমবার রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফিরে আসে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাত ১০টার দিকে সৈকতে ভেসে আসা মরদেহ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদরঘাট নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক বিদ্যুৎ কুমার জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম